শিক্ষকের মহিষগুলো ফেরত দিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সামচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেনের ছয়টি মহিষ গতকাল মঙ্গলবার সকালে ফেরত দিলেন রাঙ্গাবালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারের একটি দোকান থেকে গত রোববার দুপুরে ১৭ হাজার টাকা চুরি হয়। এ নিয়ে পরের দিন সোমবার সকাল ১০টায় বাজারে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোনো আলোচনা ছাড়াই ওই চুরির ঘটনায় আবদুল বাতেন জড়িত রয়েছে—এমন সন্দেহে সোমবার সকাল সাতটার দিকে মো. এনামুল ইসলাম গ্রাম পুলিশ দিয়ে তাঁর বড় ভাই শিক্ষক মো. জাকির হোসেনের ছয়টি মহিষ নিয়ে নিজ বাড়িতে বেঁধে রাখেন। মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে মো. এনামুল ইসলাম দুজন লোক পাঠিয়ে তাঁকে (জাকিরকে) ডেকে নেন এবং মহিষ ছয়টি তাঁর কাছে ফেরত দেন।স্কুলশিক্ষক জাকির হোসেনের মহিষগুলো নিয়ে যাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘আ.লীগ নেতা বলে কথা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।