প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের খন্দকারপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে মহিবুল হক ওরফে জসিম (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ অধ্যক্ষ মারা গেছেন। স্থানীয় লোকজন জানান, মহিবুল হকের বাড়ির পাশে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। মহিবুল হক প্রায়ই ওই ভবনে উঠে নির্মাণকাজ দেখতেন। গতকালও নির্মাণকাজ দেখতে ওই ভবনের তৃতীয় তলায় ওঠেন তিনি। একপর্যায়ে তৃতীয় তলার জানালা দিয়ে নিচের দিকে তাকাতে গিয়ে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চৌমুহনী এস এ কলেজের অধ্যক্ষ থাকার সময় তিনি অবসরে যান।