শিক্ষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বাসের চাপায় আহত শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৫৩) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। সিরাজুল ইসলাম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুড়াইল আখালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বর্ণিরচর গ্রামে। ২২ মার্চ বিকেলে বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে ফরিদপুর থেকে আলফাডাঙ্গাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষককে চাপা দেয়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।