শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কাজী নিজাম উদ্দিন (৫৫) বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে আটটায় চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মনির খন্দকার জানান, বুধবার রাত সাড়ে আটটায় নিজ বাসায় বিদ্যুতের সুইচ অন করার সময় নিজাম উদ্দিন বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করেন।