শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও চিলমারী উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবুল ফরিশের (৪০) মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার সময় গতকাল বুধবার দুপুরে মাঠে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আনছারী ও ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল বলেন, আবুল ফরিশ একজন কৃতী খেলোয়াড় ও সংগঠক ছিলেন। তিনি উপজেলার রমনা ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।