শিক্ষকের মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু না হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শিক্ষকের লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরিবারের দাবি, গত শনিবার দুপুরে উপজেলার সানুহার গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ দিনদুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল হালদারকে মারধর করে। ওই দিন শেষ রাতে তিনি মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সানুহার গ্রামের জয় হালদার ও বিজয় হালদারের সঙ্গে বরিশাল অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল হালদারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। প্রায় ২৫ বছর ধরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা এবং মামলাও করা হয়েছে। একাধিক মামলা বিচারাধীন রয়েছে আদালতে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষককে হত্যা করা হয়েছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।