শিক্ষকের শাস্তির দাবি, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী মার্জিয়া জান্নাত সুমির আত্মহত্যার পেছনে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এক শিক্ষক দায়ী বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা। তাঁরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।এদিকে মার্জিয়ার মৃত্যুর ঘটনা তদন্তে গতকাল সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত মঙ্গলবার ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী মার্জিয়া জাহানারা ইমাম হলের ৩২৩ নম্বর কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে দায়ী করে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন মার্জিয়ার বন্ধুরা। তাঁরা উপাচার্যের কাছে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মার্জিয়ার বন্ধুরা পরে বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।এদিকে মৃত্যুর আগে মার্জিয়া ওই শিক্ষকের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন কথা ডায়েরিতে লিখে রেখে গেছেন। মার্জিয়ার মামা মো. আবদুল হাকিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মার্জিয়ার ডায়েরিতে বিভিন্ন দিনের লেখায় ওই শিক্ষকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এ ছাড়া ওই শিক্ষক দীর্ঘদিন সম্পর্কের পর মার্জিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মার্জিয়া আত্মহত্যা করেছে বলে প্রমাণ পেয়েছি। আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’সর্বশেষ ৮ আগস্ট মার্জিয়া ওই শিক্ষকের উদ্দেশে লেখেন, ‘আমার উপর রাগ রাখবেন না। কথা ও সময় ফুরিয়ে আসছে। সুমিকে (মার্জিয়ার ডাকনাম) হয়তো এমনি কখনো মনে রাখতেন না। আশা করি এখন মনে থাকবে।’যোগাযোগ করা হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ওই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘মার্জিয়ার বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তার পূর্বে বিবাহবিচ্ছেদের বিষয়টি জানার পর আমি তাঁকে বিয়ে করতে অসম্মতি জানিয়েছি।’গত ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের বিষয়টি মার্জিয়াকে জানানো হয়েছে উল্লেখ করে সুমন বলেন, ‘আমি তখনই তাকে সম্পর্ক সম্ভব নয় বলে জানিয়েছিলাম। তবে সে যাতে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে, সে জন্য ধীরে ধীরে বিষয়টির সমাধান করার চেষ্টা করেছি।’