শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নসিপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তার হোসেনের চাকরিচ্যুতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নসিপুর ও চকঝগড়ু গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কাছে এলাকার ৮৬ জনের স্বাক্ষর করা একটি স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপি ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ মে মুক্তার হোসেন নিজ বাড়িতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে ধর্ষণের চেষ্টা চালান। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে অভিযোগ করা হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।