শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের হাত-পা ভেঙে দিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন।
গত বুধবার বিদ্যালয়ের কাজে ইউনিয়ন তথ্যকেন্দ্রে যাওয়ার পথে হামলা চালিয়ে আওয়ামী লীগের ওই নেতা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দেন। গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রাশেদুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকেরা। পরে তাঁরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন।
নন্দীগ্রাম থানার ওসি সাজাহান আলী বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।