শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, কলারোয়া মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকি বিল্লাহ, লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউর রহমান প্রমুখ। পরে তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।বিদ্যালয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার কলারোয়ার লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।