শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান নাহীদ আখতারের হাতে বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শেখ মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার দুপুরে বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের সহকারী প্রক্টর রবিউল ইসলাম একই বিভাগের শিক্ষক সাবরিনা শাহনাজের কক্ষের তালা ভাঙেন। তাঁর কক্ষটিকে সেমিনার কক্ষ বানানো হবে বলে বিভাগীয় চেয়ারম্যান গত ১৬ ফেব্রুয়ারি নিজেই ওই তালা ঝুলিয়েছিলেন।তালা ভাঙার সময় সাবরিনা শাহনাজ তাঁর কক্ষের তালা ভাঙার কারণ জানতে চান। তিনি এ প্রশ্ন করলে তাঁর সঙ্গে চেয়ারম্যানের বাগিবতণ্ডা হয়। এ সময় ঘটনাস্থলে আসেন মনির উদ্দিন। তিনি এ নিয়ে সেখানে কথা না বলে একাডেমিক কমিটির সভা ডেকে আলোচনা করার প্রস্তাব দেন। এ কথা শুনে বিভাগীয় চেয়ারম্যান নাহীদ আখতার উত্তেজিত হয়ে তাঁকে চড় মারেন। বিষয়টি নিয়ে তিনি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে মৌখিকভাবে অভিযোগও করেছেন।এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান নাহীদ আখতার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভাগীয় শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে চড় মারার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।