শিক্ষকেরা গ্রামে থাকতে চান না: গণশিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জেলা সদরে ও পৌর এলাকায় শিক্ষকদের বদলির মাধ্যমে অনুপ্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার সংসদে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজীও বদলি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর কাছে বদলির জন্য হাজার খানেক আবেদন জমা পড়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকদের মধ্যে সব সময় জেলা সদর কিংবা পৌর এলাকায় বদলি হয়ে আসার একটি প্রবণতা লক্ষণীয়। এতে করে গ্রামাঞ্চলে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান বাধাগ্রস্ত হয়, শিক্ষার মান অবনমিত হয়। সেটা রোধকল্পে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে নীতিমালা সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।