শিক্ষকেরা বেতন পাচ্ছেন না তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার কামরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা তিন মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।শিক্ষক ও এলাকাবাসী জানান, চলতি বছরের শুরুতে প্রধান শিক্ষক অনিয়মতান্ত্রিকভাবে নিজের পছন্দের লোকদের দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করে বোর্ডে জমা দেন। কিন্তু সেটি নিয়মতান্ত্রিকভাবে না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি দেন। ওই ঘটনার পর ইউএনও কাগজপত্রে স্বাক্ষর বন্ধ করে দেন। এ কারণে বিদ্যালয়ের সব আর্থিক লেনদেন বন্ধ হয়ে যায়। ইউএনও মো. হেলাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অভিযোগের বিষয়ে জয়নাল আবেদীন জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা নিয়ে তাঁর বিরুদ্ধে কারও কারও অভিযোগ রয়েছে। এ কারণেই বেতন নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।