শিক্ষক-কর্মকর্তা নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবাসিক হোস্টেল তৈরিসহ আট দফা দািবতে গতকাল মঙ্গলবার পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন৷ অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা৷
শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন৷ এ সময় বক্তৃতাকালে তঁারা জানান, প্রায় ছয় বছর হলো কলেজটির যাত্রা শুরু হয়েছে৷ এরই মধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা বের হয়ে গেছেন৷ কিন্তু আজ পর্যন্ত এখানে প্যাথলজি ও মাইক্রোবায়োলিজ বিভাগে কোনো শিক্ষক নেই৷ অন্য বিভাগগুলোতেও শিক্ষকসংকট রয়েছে৷ এ ছাড়া কলেজের নিজস্ব কোনো কর্মকর্তা-কর্মচারী, ক্যানটিন, লাইব্রেরি ও কমনরুম নেই৷ পাশের পাবনা মানসিক হাসপাতালের কর্মচারীদের দিয়ে এখানকার কাজ চালানো হচ্ছে৷
অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়গুলো জানানো হয়েছে৷ শিগগির এর সমাধান হবে বলে আমরা আশাবাদী৷’