প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ১৫ মার্চ এ অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে এ ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, বর্তমান শিক্ষানীতি বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত, উপযুক্ত, দক্ষ ও মানসম্পন্ন শিক্ষক। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এ ইনস্টিটিউটে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।