শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া উন্নয়নে চার ব্রিটিশ সাংসদ সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া উন্নয়নে একটি প্রকল্পের কাজ নিয়ে চার ব্রিটিশ সাংসদ সিলেটে এসেছেন। গতকাল শনিবার এক মতবিনিময় সভার মাধ্যমে তাঁরা উন্নয়নকাজ সম্পর্কে বিস্তারিত অবহিত করে জানান, আজ রোববার থেকে মাঠপর্যায়ে উন্নয়নকাজ শুরু হবে।ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ টোবিয়াস এলাউড, অ্যান মেইন, নিকি মরগ্যান ও অ্যান্ড্রু স্টিভেসশন গতকাল সিলেটে আসেন। তাঁরা নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সিলেট-২ আসনের সরকারদলীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নগরের একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়কালে ব্রিটিশ সাংসদেরা জানান, সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার উন্নয়নে কাজ করতে আট দিনের সফরে তাঁরা সিলেট এসেছেন। ‘মায়া’ নামের একটি প্রকল্পের মাধ্যমে সিলেটের এই তিনটি মৌলিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করবেন তাঁরা।