শিক্ষা অধিদপ্তরে নিয়োগ কার্যক্রম অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ কার্যক্রম অনলাইনে করা হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৯৬৮ জন সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে। এসব পদে নিয়োগ পেতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা www.dshe.gov.bd I www.dshe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণ নির্দেশাবলি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতিসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১০ মে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রার্থীদের লিখিত পরীক্ষা শিক্ষা অধিদপ্তরের নয়টি অঞ্চলের উপপরিচালকের তত্ত্বাবধানে এবং মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।