শিক্ষা অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার অদম্য মেধাবী রাশেদ আলীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। কলেজে ভর্তি হওয়ার পর তাঁকে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক খলিলুর রহমান রাশেদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। রাশেদ উত্তর লালপুর গ্রামের মন্টু আলীর ছেলে। বাবা প্রতিবন্ধী হওয়ায় সে মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি পড়ালেখা করে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে প্রথম আলোতে ‘কষ্টের জীবনে সফলতার গল্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ইউএনও নজরুল ইসলাম বলেন, প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টি আকৃষ্ট করে। রাশেদ অনুদানের অর্থ পেয়ে জেলা প্রশাসন ও প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।