শিক্ষা আইনের খসড়া বাতিলের দাবি কওমি মাদ্রাসার নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর খসড়া অবিলম্বে বাতিল চেয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) নেতারা এ দাবি জানান।

বেফাকের মহাসচিব আবদুল জাব্বার এ ব্যাপারে ‘ধর্মের প্রতি শ্রদ্ধাশীল’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে আঘাত এলে বেফাক নীরব থাকবে না।

সংবাদ সম্মেলনে বেফাক বলেছে, প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া তৈরি করা হয়েছে বিতর্কিত শিক্ষানীতি ২০১০-এর আলোকে। এতে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই থেকে ইসলামপন্থী লেখক-কবিদের কবিতা ও রচনা বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরী, বেফাকের শীর্ষস্থানীয় নেতা ও বারিধারা মাদ্রাসার প্রধান নূর হোসাইন কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।