শিক্ষা আর প্রশিক্ষণ এক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মাধ্যমে মানুষের মনটাকে তৈরি করা উচিত, যে মন নতুন কিছু চিন্তা, অনুমান, যাচাই, বিশ্লেষণ করার ক্ষমতা পেতে পারে। কোনো একটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ও শিক্ষা দেওয়া এক জিনিস নয়। আমাদের শিক্ষাব্যবস্থায় এ ত্রুটি রয়েছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বিজ্ঞান কী ও কেন?’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতায় বিজ্ঞান লেখক আলী আসগর এসব কথা বলেন। বিজ্ঞান পাঠশালা এই বক্তৃতার আয়োজন করে।
মূল বক্তব্যে আলী আসগর বলেন, মানুষের যে নতুন কিছু চিন্তা-অনুমান করার অনির্ধারিত ও অপ্রত্যাশিত আচরণ, সেটাই একজন বিজ্ঞানীর বৈশিষ্ট্য। আমাদের শিক্ষাব্যবস্থায় আমরা তথ্যকে বিজ্ঞান বলি। কিন্তু সেটা মৃতজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞানটা ভিন্ন। এটি চির সতেজ, সবুজ ও প্রাণবন্ত। বিজ্ঞানের জ্ঞান সব সময় পরিবর্তনশীল।
আলী আসগর তঁার বক্তৃতায় শিক্ষাব্যবস্থার ত্রুটির নিয়েও আলোচনা করেন।
স্থপতি সৌমেন হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুসন্ধিৎসু চক্রের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা, পদার্থবিদ এম এ আজিজ মিয়া, কৃষিবিদ আশরাফুজ্জামান, শিক্ষাবিদ এ এন রাশেদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।