শিক্ষা উন্নয়ন বৃত্তির পুরস্কার বিতরণ
এসো পড়ি, সমাজ গড়ি, এই স্লোগানে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ধুম ইয়ুথ সোসাইটির আয়োজনে ধুম ইয়ুথ সোসাইটি শিক্ষা উন্নয়ন বৃত্তির পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধুম ইউনিয়নের গোলকেরহাট পিএন বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
ধুম ইয়ুথ সোসাইটির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং নাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন মেহেরুন নেছা ফয়েজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট জহুরা কাশেম একাডেমির প্রতিষ্ঠাতা আবুল কাশেম, বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা প্রমুখ।