প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) এইচএসসি পরীক্ষায় কৃতী ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ কৃতী শিক্ষার্থীর হাতে দুই বছরের জন্য প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম, মেসডার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, এসপিডির সমন্বয়কারী ওয়াজেদ আলী খানসহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।