শিক্ষা উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বই, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুল-এ-জার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামশুদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এম আহমদ মনির, ফরিদ উদ্দিন, মো. হোসেন, মামুনর রশিদ প্রমুখ। বক্তারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ ও ইভ টিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।