শিক্ষা উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে তিন শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্পোদ্যোক্তা লোকমান হাকিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন-নবী খোকন, রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী প্রমুখ। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|