প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। লায়নস ক্লাব অব দিনাজপুরের সেবা মাস উপলক্ষে এই কর্মসূচি পালন করে ক্লাবটি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাব প্রেসিডেন্ট আর এইচ ফারুক শামীম, করিমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম প্রমুখ।