শিক্ষা উপকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের কামাল হোসেন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের গরিব ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়টির মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল হোসেন ২৫ জন ছাত্রীর হাতে বই, স্কুলব্যাগ ও পোশাক তুলে দেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সানাউল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।