প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহরের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলমাঠে বন্ধুসভার সদস্যরা এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। পটুয়াখালী বন্ধুসভার সহসভাপতি রাজিব পাল জানান, শহরের কলের পুকুর পাড় ও কাঠপট্টি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিশু শিক্ষা বিনোদন কেন্দ্রের প্রাক্-প্রাথমিকের ৪০টি শিশুর মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় ওই কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কেন্দ্রের শিক্ষক কামরুননেছা রুবি ও রুমানা আক্তার, বন্ধুসভার ইয়া হাদিয়া সোনামণি, তানজিলা রাব্বি সাওদা, সুস্মিতা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিস|