প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার ৯২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ দেওয়া হয়েছে। কাহালু দেওগ্রামের শিক্ষা উন্নয়ন সংস্থা ও প্রত্যাশা-২০২১ ফোরাম নামে সংগঠন এই উদ্যোগ নেয়। সংগঠনের উপদেষ্টা শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ওয়াহেদুজ্জামান। এ সময় সংগঠনের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কাহালু ডিগ্রি কলেজের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল ইসলাম।