শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল, রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের চার্টার্ড প্রেসিডেন্ট জহির উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগম।