শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। ধানগড়া ইউপির চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। অনুষ্ঠানে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬৬ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।