প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর বিভিন্ন এলাকার ৫৯ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে বই, খাতা, কলম, পেনসিল, স্কুলের ব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের লিখন স্মৃতি সাধারণ গ্রন্থাগার চত্বরে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রেইনবো নারী ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় নীলফামারীর ছয়টি উপজেলার অভিভাবকহীন (এতিম) দরিদ্র শিক্ষার্থীদের ওই শিক্ষা উপকরণ দেওয়া হয়। লিখন স্মৃতি সাধারণ গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়চড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জব্বার।