শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়ি এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারের (সরকারি এতিমখানা) শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল সকালে এক অনুষ্ঠানে সাংসদ শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ সুবিধাবঞ্চিত শিশু বলে আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নয়, শিক্ষার জন্য সবাইকে সমান সুযোগ দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন হওয়ার আহ্বান জানান। অধিদপ্তরের সিলেট কার্যালয়ের উপপরিচালক নিবাস চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শামসুন্নাহার মিনু ও নারী নেত্রী সালমা বাসিত বক্তব্য দেন।