শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার ৫০ জন জেএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সামাজিক সংগঠন প্রত্যাশা সোশ্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল মোহন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুরান আলী, সমাজকর্মী মাসুদ রানা, প্রত্যাশা সোশ্যাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।