প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫০ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটে সংস্থার বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা আবু আয়ুব হামিদ এসব উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর দিলনাশি মোহসেন, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম, সংগঠনের সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান ও বদরুল হুদা এবং হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।