শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থার’ পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিবাড়ী বাজারে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. শাহিন মিয়া। বক্তব্য দেন শিল্পোদ্যোক্তা মো. সাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, মালিঝিকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এফ রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সুবিধাভোগী শিক্ষার্থী সুলতানা রাজিয়া ও ফায়জুল ইসলাম প্রমুখ।