শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। প্রধান অতিথি ছিলেন সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আদিবাসী ৫৫৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে এক সেট পোশাক, কলম-খাতা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।