শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী টিচার্স ফোরামের আয়োজনে ২৩টি মণিপুরী মুসলিম গ্রামের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিচার্স ফোরামের সভাপতি খুরশেদ আলী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল ওয়াদুদ। আরও উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন, তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন। প্রত্যেক শিক্ষার্থীকে ১ রিম করে সাদা কাগজ, ১২টি কলম ও ১টি ক্যালকুলেটর দেওয়া হয়।