শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বানারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২টায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফখরুদ্দিন আহমেদ, রতন রাজ খানসহ প্রাক্তন ছাত্ররা।