শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার ১০৩ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) শিশুদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে। এতে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কমিক রিলিফ নামের দুটি দাতা সংস্থা সহায়তা করে। এমডিপিওডি সূত্র জানায়, সকালে সদর উপজেলার রৌহাদহ গ্রামে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসব উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও আমিনুল হক, এমডিপিওডির চেয়ারম্যান আবদুস সাত্তার প্রমুখ। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কুলব্যাগ, বিদ্যালয়ের পোশাকের কাপড় ও পোশাক তৈরিতে প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়।