শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের পুরোনো স্টেশন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুর মধ্যে গতকাল বুধবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অ্যাকটিভিট সিটিজেন নামের নীলফামারীর একটি ছাত্রসংগঠন দুপুরে ওই বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠঅনে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের দাতা সদস্য মীর জহুরুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচের আঞ্চলিক কর্মকর্তা কামাল হোসেন, অ্যাকটিভিট সিটিজেন ছাত্রসংগঠনের সদস্য শেখ সাদী প্রমুখ।