শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলমান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে আদমপুর তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি প্রধান শিক্ষক খুরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আবদুল মতিন, আদমপুর ইউপির চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া। বক্তব্য দেন বিলকিছ বেগম, মো. সাহাব উদ্দীন, আনোয়ার হোসেন প্রমুখ। ৭৩ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে কাগজ, কলম, জ্যামিতি বক্সসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।