শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী বন্ধুসভার আয়োজনে গতকাল সোমবার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বন্ধুসভা সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে এক রিম সাদা কাগজ, ১০টি কলম ও একটি জ্যামিতি বক্স দেওয়া হয়েছে।