প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩৪ জন দরিদ্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছিতে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। দীপশিখার সহসভাপতি যোগেন্দ্রনাথ টপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, দীপশিখার রায়গঞ্জ এলাকা ব্যবস্থাপক এরশাদ আলী প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি