শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সদর উপজেলার বিনয়পুর খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে গত রোববার আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন। রোটারি ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এনামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান নুরুল আমিন, এম এ মান্নান, আকরামুজ্জামান, নিত্যরঞ্জন পাল, কামরুল হাসান, আইয়ুব আলী, নরেশ চন্দ্র ভৌমিক, শাহ আলম চৌধুরী ও বাদল ভৌমিক এবং সদর হাসপাতালের চিকিৎসক সামসুল করিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।