বরগুনার পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসকের বিরুদ্ধে পাওয়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার পাথরঘাটা শহরের খাসকাচারী মাঠে গণশুনানিতে দুদক কমিশনার মো. নাসির উদ্দিন এ কথা জানান। এ সময় ভুক্তভোগীরা ২৯টি অভিযোগ উত্থাপন করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম সরোয়ার মোরশেদ, পাথরঘাটা উপজেলা সাবরেজিস্ট্রার মাকসুদুর রহমান ও পাথরঘাটা শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদকে দায়িত্ব পালনে সতর্ক করে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনকে ভূমি কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বিরুদ্ধে করা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার।
উপজেলা ভূমি কার্যালয়ের পক্ষে গণশুনানিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, ‘ভূমি কার্যালয়ের ৩৩টি গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাচ্ছে না।