শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা-অফিস সহকারীর অপসারণ দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা শিক্ষক সমিতি।ডোমার শহরের রেলগেট সড়কে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক শাহ আশরাফুল হক, নাজিরা আক্তার প্রমুখ। পাঙ্গা শান্তিনিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান অভিযোগ করেন, রোববার দুপুরে বিল ও বোনাসের তালিকা দেখতে চাইলে উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মচারী আসাদুল ৫০ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম তাকে অফিস থেকে বের করে দিতে আসাদুলকে নির্দেশ দেন। এক পর্যায়ে আসাদুল তাকে মারধর করেন।