শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবিতে তালা, অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দুর্নীতির বিচার ও অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শতাধিক শিক্ষক। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন বলেন, ‘এসব অভিযোগের ভিত্তি নেই। কতিপয় শিক্ষক নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এসব রটিয়ে সাধারণ শিক্ষকদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন।’
ধর্মঘটকালে সমাবেশে বক্তৃতা করেন বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুল মন্নান প্রমুখ। তাঁরা ওই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম সিদ্দিকি ও সাধারণ সম্পাদক মহসীন খান।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ বলেন, আকতারুজ্জামান বেতাগীতে যোগদানের পর শিক্ষকদের বদলি ও নতুন কর্মস্থলে যোগদান করার ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নেওয়া শুরু করেন।