শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেঞ্চদের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৬ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসক ও রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকের কাছে দেওয়া উপজেলার ১০০ জন শিক্ষকের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে। অভিযোগে জানা গেছে, ২০১০ সাল থেকে মহিউদ্দিন আহম্মেদ ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ঘুষ নিয়ে শিক্ষক বদলি-বাণিজ্য শুরু করেন। ঘুষ ছাড়া তিনি শিক্ষকদের টাইম স্কেল প্রদান বিলে স্বাক্ষর করেন না। রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদানেও তিনি হয়রানি করেন।উপজেলার ধলিপাটাধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লডলিচ সুলতানা অভিযোগ করেন, ২০১০ সালের জুলাই মাসে বিভাগীয় আদেশে তাঁকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু বদলির আদেশ কার্যকর করার জন্য ওই শিক্ষা কর্মকর্তা তাঁর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় বদলির আদেশ কার্যকর না করে ওই কর্মকর্তা তাঁর দুটি বার্ষিক বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) কর্তন করেন। নাম প্রকাশ না করার শর্তে কৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘বদলির কথা বলে ওই শিক্ষা কর্মকর্তা আমার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু পরে তিনি বদলি নিয়ে টালবাহানা শুরু করেন। কিন্তু স্যার হওয়ায় তাঁকে কিছু বলতেও সাহস পাচ্ছি না।’ হরিচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল লতিফ বলেন, কোনো কারণ ছাড়াই ১৩ জন শিক্ষকের টাইম স্কেল বিল আটকে রেখেছেন ওই শিক্ষা কর্মকর্তা। ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান বলেন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার কাছে গোটা উপজেলার শিক্ষকেরা জিমিঞ্চ হয়ে পড়েছেন। বদলি-বাণিজ্য ছাড়াও তিনি পরীক্ষার ফি ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা টাকা ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন। বিষয়টি শিক্ষা বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না।অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘যেসব শিক্ষক আমার কাছে স্বার্থসিদ্ধি করতে পারেন না, তাঁরাই এসব অভিযোগ করেছেন।’গাইবান্ধা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।