শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ, দুর্নীতি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের তালিকা ঘষামাজার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আইনজীবী জালাল উদ্দিন তালুকদার। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ ও মেধা তালিকার দশম পর্যন্ত বৃত্তি পরীক্ষার খাতা সংগ্রহের আদেশ দেন।মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাইমা ইতু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অধিকার করে। কিন্তু শিক্ষা কর্মকর্তা কৌশলে তার ফলাফল পাল্টে দিলে সে ষষ্ঠ স্থান লাভ করে। মামলায় আরও উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য এক লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ এলেও উেকাচ না পাওয়ায় তিনি টাকা ছাড় দেননি। এর প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার বেগমের এক দিনের বেতন কেটে রাখেন ও তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তিনি খাতা ঘষামাজা করেননি। এটা তাঁর অফিসের অপারেটর করেছে। নুরুন্নাহার বেগমের বেতন কেটে রাখা হয়েছে তাঁর অনুপস্থিতির কারণে। বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দের টাকা ছাড়ে উেকাচ দাবির অভিযোগ তিনি অস্বীকার করেন।