শিক্ষা কর্মসূচি বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের শিক্ষাপ্রতিষ্ঠান স্টো স্কুলের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা ও সংস্কৃতি-বিষয়ক কর্মসূচির বিনিময় করবে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময়ে অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী এ তথ্য দেন। তিনি বলেন, গত ১৭ নভেম্বর যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানটির দুজন প্রতিনিধি ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন করেন। দেশে ফিরে প্রতিনিধিদলটি দুই দেশের শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচিসহ শিক্ষামূলক ভ্রমণ ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।